Current Bangladesh Time
Tuesday June ২, ২০২৬ ৫:২০ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » ভিজিএফের চাল বিক্রি করে বিকাশে চাইলেন টাকা, পদ হারালেন গলাচিপার বিএনপি নেতা
২ June ২০২৬ Tuesday ১:৩০:২৭ PM
Print this E-mail this

ভিজিএফের চাল বিক্রি করে বিকাশে চাইলেন টাকা, পদ হারালেন গলাচিপার বিএনপি নেতা


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে চাল বিক্রি করে বিকাশে টাকা চাওয়ার অভিযোগে বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (১ জুন) দলটির উপজেলা কমিটির সদস্য সচিব আলতাফ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে সুস্পষ্টভাবে যুক্ত থাকার অভিযোগে গলাচিপা উপজেলাধীন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ হতে অব্যাহতি প্রদান করা হল। গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাব খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে সোমবার সকাল থেকে রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের মো. আল্লামা শুভকে ফোন দিয়ে ‘বিশেষ ভিজিএফ চাল’ বিক্রি করে বিকাশে টাকা চাইতে শোনা যায়।এ অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় বইতে থাকে। এর পরই উপজেলা কমিটি হায়দার শরীফের সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com