Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:১৯ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » তোফায়েল আহমেদের ইচ্ছা পূরণে বাবা-মায়ের পাশেই খোঁড়া হচ্ছে কবর
২ June ২০২৬ Tuesday ১:৪৮:৩২ PM
Print this E-mail this

তোফায়েল আহমেদের ইচ্ছা পূরণে বাবা-মায়ের পাশেই খোঁড়া হচ্ছে কবর


ভোলা প্রতিনিধি:

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইচ্ছা পূরণে বাবা আজহার আলী ও মা ফাতেমা খানমের কবরের পাশেই খনন করা হচ্ছে কবর। আজ মঙ্গলবার সকালে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার কবর খননকাজ শুরু হয়।দুপুরে প্রথমে ভোলা সরকারি স্কুল মাঠে ও বিকেলে বাড়ির সামনে আরেকটি জানাজা শেষে তাকে বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদের কবর খননের কাজের নেতৃত্ব দিচ্ছেন ৭০ বছর বয়সী আবু তাহের। তোফায়েল আহমেদের বাবা, মা, স্ত্রীসহ পরিবারের অনেকের কবর খনন করার অভিজ্ঞতা রয়েছে বৃদ্ধ আবু তাহেরের।

আবু তাহের জানান, তিনি ৭০ বছর বয়সে শতাধিক মানুষের কবর খনন করেছেন।এই বয়সে তোফায়েল আহমেদের বাবা মরহুম আজহার আলী, মা ফাতেমা খানম ও স্ত্রী আনোয়রাসহ এই  পরিবারের সবার কবর খনন করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি বর্ষীয়ান এই নেতার খবর খনন করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।

তোফায়েল আহমেদের মেজো বোনের ছেলে মো. রকিবুল ইসলাম বলেন, ‘আমার মামার স্বপ্ন ছিল মৃত্যুর পর বাবা-মায়ের পাশেই যেন তাকে দাফন করা হয়। তার সেই স্বপ্ন পূরণে পরিবারের সিদ্ধান্তেই তাকে সেখানে দাফনের জন্য কবর খনন করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com