Home » পিরোজপুর » জিয়ানগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২ June ২০২৬ Tuesday ১:৩৭:১৭ PM
জিয়ানগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঢেপসাবুনিয়া মোড়ের সেন্টু মেম্বারের স’মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. আজিজুল হক ঘরামি (৩৮)। তিনি উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিপাড়া এলাকার মো. ইউসুফ আলী ঘরামির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আজিজুলকে বিশেষ কৌশলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী আরো জানান, মাদক কারবারি আজিজুল পুলিশের হাতে গ্রেপ্তার হলেও এমন মাদক কারবারি এলাকায় আরো রয়েছে।তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানান তারা। মাদক নির্মূলে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
থানা সূত্রে জানা যায়, জিয়ানগর থানা উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আজিজুলকে গ্রেপ্তার করে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বাত খান জানান, গ্রেপ্তার মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকব। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই থানায় কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়