Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ৩:৫০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
২৮ July ২০২৬ Tuesday ১:০৪:৩১ AM
Print this E-mail this

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ


রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এবং উপজেলা ,মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক  এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

 গত বছরের ২৮ জুলাই  সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।  মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়ানুষ্ঠিত হবে।

প্রথিতযশা সাংবাদিক এস মিজানুল ইসলাম  দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডের  বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি  দৈনিক যুগান্তর ও দৈনিক আজকের বার্তাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন সৎ, নিষ্ঠাবান,অমিত সাহসী ও আপসহীন সাংবাদিকের পথিকৃৎ। 

 তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক,পৌর আওয়ামী লীগের সহসভাপতি, নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ  ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার  হামলা-মামলার শিকার হয়েছেন। মরহুম সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মঈনুল ইসলাম সবুজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সারের সম্মন্ধি (স্ত্রীর বড় ভাই)।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com