Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ৭:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে স্বামী মাদক মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহ পর স্ত্রী ইয়াবাসহ আটক
১৯ September ২০২৬ Saturday ৬:৪৩:০৬ PM
Print this E-mail this

মুলাদীতে স্বামী মাদক মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহ পর স্ত্রী ইয়াবাসহ আটক


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।

গতকাল শুক্রবার রাতে উপজেলার তেরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবী বেগমকে ৬০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ২০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার সালাম মাঝির স্ত্রী।

পুলিশ আরও জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে একাধিক মাদক মামলার আসামি সালাম মাঝিকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে ১১ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে রুবী বেগম ইয়াবার কারবার করছিলেন বলে জানায় পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘ইয়াবাসহ আটক রুবী বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ শনিবার তাঁকে বরিশালের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com