Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়া বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ: দুজনের বিরুদ্ধে জিডি
২ June ২০২৬ Tuesday ৯:৫২:৫৩ PM
আগৈলঝাড়া বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ: দুজনের বিরুদ্ধে জিডি
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন স্বপন ভুঁইয়ার বিরুদ্ধে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধিসহ দুই সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মিয়া কবিরাজ ও তার স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগম গত ১৩ মে দুপুরে অটোগাড়ীযোগে উপজেলা সদরে আসছিলেন। পথে কাজীরহাট নামক স্থানে তাদের ভ্যানের গতিরোধ করে আলী হোসেন স্বপন ভুঁইয়ার নিজস্ব কার্যালয়ে স্বামী ও স্ত্রীকে জিম্মি করে ১০ হাজার টাকা দাবি করেন। তাদের কাছে টাকা না থাকায় স্বামী লালমিয়া কবিরাজকে আটক রেখে স্ত্রী ইউপি সদস্য জেসমিন আরা বেগমকে টাকার জন্য বাড়িতে পাঠান। তিনি বাড়ি গিয়ে কৌশলে উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সামচুল হক খোকনকে ঘটনা জানান।
এছাড়া ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনা জানালেও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছার আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগমের কাছ থেকে আলী হোসেন স্বপন ভুঁইয়ার অনুসারী হাউল নামে এক ব্যক্তি ৫শ টাকা নিয়ে ছয়গ্রাম বাজার থেকে ১শ টাকার তিনটি স্ট্যাম্প ক্রয় করে আনেন। তাদের চাহিদামতো টাকা না দেওয়ায় ওই সাদা স্ট্যাম্পে আওয়ামী লীগ নেতা লালমিয়া কবিরাজ ও তার স্ত্রী সংরক্ষিত ইউপি সদস্য জেসমিন আরা বেগমের স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেন।
এ ঘটনায় দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় ১৬ মে সংবাদ প্রকাশিত হয়। তারপরেও তাকে উপজেলা বিএনপি থেকে এখনো বহিষ্কার করা হয়নি। এরপরে ওই বিএনপি নেতা আলী হোসেন স্বপন ভুঁইয়া নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য দৈনিক যুগান্তর পত্রিকার আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও মানবকণ্ঠের প্রতিনিধি নাজমুল রিপনের বিরুদ্ধে ২২ মে আগৈলঝাড়া থানায় জিডি করেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন স্বপন ভুঁইয়া বলেন, পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় লাল মিয়া কবিরাজ মামলা দিয়ে আমার অনেক ক্ষতি করেছে। যার জন্য আমার লোকজন তার সাথে কথা বলেছে। কেউ চাঁদা চায়নি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, যে কেউ থানায় এসে জিডি করতে পারে। সাংবাদিকরা তো আইনের ঊর্ধ্বে নয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়