Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:২৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য নদীপাড়ে মানববন্ধনে হিজলার বাসিন্দারা
২ June ২০২৬ Tuesday ১০:২১:৪৪ PM
Print this E-mail this

মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য নদীপাড়ে মানববন্ধনে হিজলার বাসিন্দারা


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

মেঘনা নদীর আগ্রাসী ভাঙন থেকে রক্ষা এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের হিজলার গৌরবদী ইউনিয়নের বাসিন্দারা।

সোমবার (২ জুন) দুপুরে ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও আশঙ্কাজনক অবস্থায় থাকা পরিবারগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার দাবি জানান।

এ সময় ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল কুদ্দুস মিয়া বলেন, ‘আমার বাপ দাদার তিনডা ভিটা এই মেঘনা নদী গিলে খাইছে। এখন যেটুক বাকি আছে, হেইডাও ভাঙতাছে। আমরা সরকারের কাছে কোনো ত্রাণ বা চাল-ডাল চাই না, আমরা আমাগো ভিটাডা বাঁচাইতে চাই।’

স্থানীয় সমাজসেবক মো. রফিকুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা শুধু আশ্বাসের বাণী শুনছি। বর্ষা মৌসুমে জিওব্যাগ ফালানো হয়। যা মেঘনার স্রোতে ভেসে যায়। গৌরবদী ইউনিয়নকে মানচিত্র থেকে রক্ষা করতে হবে সরকারের।’

আন্দোলনকারীদের পক্ষে হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই যদি স্থায়ী বাঁধের দৃশ্যমান কাজ শুরু না হয়, তবে পুরো গৌরবদী ইউনিয়নের বাসিন্দারা আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলন গড়ে তুলবো।’

উপজেলা বিএনপির আরেক নেতা সলেমান জমাদ্দার বলেন, ‘উপজেলার বিস্তীর্ণ এলাকা আজ মেঘনার পেটে চলে যাচ্ছে। বছরের পর বছর ধরে এখানকার মানুষ শুধু মিথ্যা আশ্বাস পেয়েছে। এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি বাঁচা-মরার লড়াই।

এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, ‘স্থানীয়দের মানববন্ধনের বিষয়টি দৃষ্টিতে এসেছে। শীঘ্রই এ সংক্রান্ত আবেদন পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানো হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com