![]() এমন কোনো অপকর্ম নেই, যা ফ্যাসিস্ট সরকার করেনি: পিরোজপুরে নাহিদ
১৩ July ২০২৫ Sunday ২:১৯:০৭ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। জোরপূর্বক ক্ষমতায় থাকা সেই স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের ওপর দমন-পীড়নের রাজত্ব চালিয়েছে। এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি— গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস—সবই করেছে তারা। রোববার (১৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহীদ মিনারে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। জুলাই পদযাত্রার ১৩তম দিনের অংশ হিসেবে পিরোজপুরে এ কর্মসূচি পালন করে এনসিপি।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতারা। নেতারা জানান, জুলাই পদযাত্রা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়ার মাধ্যমে মানুষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেয়া হবে। তারা বলেন, এখন সময় এসেছে পুরনো ও দুঃশাসনের রাজনীতিকে বিদায় জানানোর। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

