Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৮:০২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » এমন কোনো অপকর্ম নেই, যা ফ্যাসিস্ট সরকার করেনি: পিরোজপুরে নাহিদ
১৩ July ২০২৫ Sunday ২:১৯:০৭ PM
Print this E-mail this

এমন কোনো অপকর্ম নেই, যা ফ্যাসিস্ট সরকার করেনি: পিরোজপুরে নাহিদ


পিরোজপুর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। জোরপূর্বক ক্ষমতায় থাকা সেই স্বৈরাচার সরকার দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের ওপর দমন-পীড়নের রাজত্ব চালিয়েছে। এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি— গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস—সবই করেছে তারা।

রোববার (১৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহীদ মিনারে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। জুলাই পদযাত্রার ১৩তম দিনের অংশ হিসেবে পিরোজপুরে এ কর্মসূচি পালন করে এনসিপি।


নাহিদ বলেন, ‘তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণ রাজপথে নেমে এসেছিল। সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন ঘটে। এখন আমাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠনের মাধ্যমে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করা।’


বেলা ১১টায় পিরোজপুর সার্কিট হাউস থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতারা।

নেতারা জানান, জুলাই পদযাত্রা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়ার মাধ্যমে মানুষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেয়া হবে। তারা বলেন, এখন সময় এসেছে পুরনো ও দুঃশাসনের রাজনীতিকে বিদায় জানানোর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com