![]() পাথরঘাটায় ৪ লাখ ১৩ হাজার টাকার মাদক ধ্বংস
১৮ July ২০২৫ Friday ১১:৫৩:১৮ AM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লাখ ১৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গত ১ মে হতে ১০ জুন পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ৪টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫ টি গাঁজা গাছ সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় কোস্টগার্ড বাদি হয়ে মামলা করে। পরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুযায়ী বিকাল ৪ টায় বাংলাদেশ কো্টগার্ড ক্যাম্পে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৫০ পিস ইয়াবা এবং ১১ কেজি ২৯০ গ্রাম কেজি গাঁজা ধ্বংস করা হয়। এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও অভিযানে অংশগ্রহণকারী পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

