বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লাখ ১৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১ মে হতে ১০ জুন পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ৪টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫ টি গাঁজা গাছ সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় কোস্টগার্ড বাদি হয়ে মামলা করে।
পরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুযায়ী বিকাল ৪ টায় বাংলাদেশ কো্টগার্ড ক্যাম্পে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১৫০ পিস ইয়াবা এবং ১১ কেজি ২৯০ গ্রাম কেজি গাঁজা ধ্বংস করা হয়।
এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও অভিযানে অংশগ্রহণকারী পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার