Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৩:০৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে তানিয়া হত্যা মামলায় স্বামীসহ গ্রেপ্তার ৩
২১ July ২০২৫ Monday ৬:৫৭:০৯ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে তানিয়া হত্যা মামলায় স্বামীসহ গ্রেপ্তার ৩


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে ২ দিন পরে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী উপজেলার মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরসহ ৩ জনকে গ্রেফতার করে সোমবার (২১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেফতার অন্যরা হলেন, মতিউর রহমান এবং আরিফ হাওলাদার। নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। 

থানা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার আগে স্বামী মাহবুবসহ ২ থেকে ৩ জনে মিলে তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে এবং গলার বাম পাশে কালো দাগ দেখে পুলিশে খবর দেন। স্ত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বামী ও সহযোগীর লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

মৃত তানিয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার হাজী মহসিন রোড় আবু খান লেন-সড়কের আতিক মল্লিকের মেয়ে। তানিয়া ও মাহাবুব দম্পতির সংসারে ১৮ বছরের একটি ছেলে এবং একটি ১১ বছরের কন্যাসন্তান রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত তানিয়া বেগমের স্বামীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে  হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটিত হবে।’ 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com