![]() রাজাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২৩ July ২০২৫ Wednesday ১০:১৭:৪৫ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি ॥ ![]() ঝালকাঠির রাজাপুরে এক কেজি গাঁজাসহ সমীর গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের শরিফ মার্কেটের সাংগর রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। সমীর গাজী ওই এলাকার নুর মোহাম্মদ গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. সেলিম উদ্দিন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সমীর গাজীর কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি ওসি মো. সেলিম উদ্দিন বলেন, “আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

