Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:৪২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২৩ July ২০২৫ Wednesday ১০:১৭:৪৫ PM
Print this E-mail this

রাজাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি ॥ 

ঝালকাঠির রাজাপুরে এক কেজি গাঁজাসহ সমীর গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের শরিফ মার্কেটের সাংগর রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। সমীর গাজী ওই এলাকার নুর মোহাম্মদ গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. সেলিম উদ্দিন।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

এ সময় সমীর গাজীর কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি ওসি মো. সেলিম উদ্দিন বলেন, “আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com