" />
AmaderBarisal.com Logo

ভোলায় মেঘনার তীর থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

২৬ July ২০২৫ Saturday ১২:৪০:২১ AM

ভোলার দৌলতখানে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে দৌলতখান উপজেলার পাতার খাল মাছঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাতার খালসংলগ্ন নদীতে ভাসমান মরদেহ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে থানা–পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি।

উদ্ধার হওয়া মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।