![]() রাজাপুরের পুটিয়াখালি বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা
২৭ July ২০২৫ Sunday ১:১৯:৫১ PM
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]()
দোকানদাররা জানান, একটু বৃষ্টি হলেই দোকানের সামনে হাঁটু পানি জমে যায়। এতে ক্রেতারা আসতে চান না, আর যারা আসেন তারাও চরম ভোগান্তির শিকার হন। বিক্রিবাট্টা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। পথচারীরা জানান, এই সড়কে চলাচল এখন দুঃস্বপ্ন। এক পাশ থেকে অন্য পাশে যেতে হলে ভিজে কাদায় নেমে চলতে হয়। এর ফলে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীসহ সব শ্রেণির মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজরে পড়েনি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকার ব্যবসা-বাণিজ্য পুরোপুরি অচল হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি, দ্রুত ড্রেন নির্মাণ ও রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, যাতে জলাবদ্ধতা থেকে রেহাই পায় পুটিয়াখালি মিরের হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

