![]() পিরোজপুরে চকলেট কিনতে গিয়ে ধ*র্ষ*ণে*র শিকার মাদরাসাছাত্রী, দোকানি গ্রে*প্তা*র
২৮ July ২০২৫ Monday ১২:১৭:২৪ AM
নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ির পাশে মনির হোসেন ফরাজীর মুদি দোকানে চকলেট কিনতে যায়। এসময় দোকানের আশপাশে লোকজন না থাকায় দোকানি ভুক্তভোগীকে দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় দোকানি শিশুটিকে ১০০ টাকা তার হাতে দিয়ে পরে আরো টাকা দিবেন বলে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এসময় ওই দোকানে গিয়ে অন্য এক শিশু বিষয়টি দেখে চিৎকার দিলে ভুক্তভোগীর খালা এসে দোকানের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মনির হোসেন পালিয়ে যায়। পরে এ বিষয়ে শনিবার বিকেলে শিশুটির খালা বাদী হয়ে মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় ধর্ষণের মামলা করেন। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রবিবার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

