Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৭:২৪ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পিরোজপুরে চকলেট কিনতে গিয়ে ধ*র্ষ*ণে*র শিকার মাদরাসাছাত্রী, দোকানি গ্রে*প্তা*র
২৮ July ২০২৫ Monday ১২:১৭:২৪ AM
Print this E-mail this

পিরোজপুরে চকলেট কিনতে গিয়ে ধ*র্ষ*ণে*র শিকার মাদরাসাছাত্রী, দোকানি গ্রে*প্তা*র


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মনির উপজেলার চামী গ্রামের আব্দুল হালিম ফরাজির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ির পাশে মনির হোসেন ফরাজীর মুদি দোকানে চকলেট কিনতে যায়। এসময় দোকানের আশপাশে লোকজন না থাকায় দোকানি ভুক্তভোগীকে দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় দোকানি শিশুটিকে ১০০ টাকা তার হাতে দিয়ে পরে আরো টাকা দিবেন বলে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এসময় ওই দোকানে গিয়ে অন্য এক শিশু বিষয়টি দেখে চিৎকার দিলে ভুক্তভোগীর খালা এসে দোকানের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মনির হোসেন পালিয়ে যায়। পরে এ বিষয়ে শনিবার বিকেলে শিশুটির খালা বাদী হয়ে মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় ধর্ষণের মামলা করেন।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রবিবার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com