Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১:১০ AM
Barisal News
Latest News
Home » ভোলা » মনপুরা » মনপুরায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
১৮ June ২০২৬ Thursday ১১:৪০:৩৯ PM
Print this E-mail this

মনপুরায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর নিখোঁজ মাদ্রাসাছাত্র মো. মাহিনের (১০) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল) এলাকার স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালসংলগ্ন একটি গাছের গোড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারে তৎপরতা চালান। পরে বিকাল থেকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। যৌথ অভিযানে রাতে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার বিকালে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটে পড়ে নিখোঁজ হয় মাহিন।

নিহত মাহিন মাঝেরঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল। সে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।

এ বিষয়ে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম জানান, কোস্টগার্ডের ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ অভিযানে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com