![]() মনপুরায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
১৮ June ২০২৬ Thursday ১১:৪০:৩৯ PM
মনপুরা ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পর নিখোঁজ মাদ্রাসাছাত্র মো. মাহিনের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝেরঘাট (বেইজ্জার খাল) এলাকার স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালসংলগ্ন একটি গাছের গোড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারে তৎপরতা চালান। পরে বিকাল থেকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। যৌথ অভিযানে রাতে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকালে মাঝেরঘাট খালসংলগ্ন স্লুইস গেটে পড়ে নিখোঁজ হয় মাহিন। নিহত মাহিন মাঝেরঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল। সে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে। এ বিষয়ে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম জানান, কোস্টগার্ডের ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ অভিযানে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

