![]() আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানের পরিবেশ রক্ষায় ৬ নির্দেশনা
২৮ July ২০২৫ Monday ৮:১৭:৪১ PM
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি : ![]() পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা হওয়ায় স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ ও পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। নির্দেশনাগুলো হলো- ২। পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক আগমন করেন। তাই প্রত্যেককে অশ্লীলতা পরিহার করে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। ৩। বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাগানে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের যানবাহন পানিপথে ভিড় ও শব্দ সৃষ্টি করে যা বাগানের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ৪। ছোট নৌকা বা মাঝারি আকারের নৌযান ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং অন্যান্য পর্যটকরাও নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটন এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা আটঘর-কুড়িয়ানার পেয়ারার রাজ্যকে আরও আকর্ষণীয় ও নিরাপদ রাখা সম্ভব হবে। প্রতি বছর বর্ষা মৌসুমে দেশবিদেশের হাজারো পর্যটক আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার দেখতে আসেন। নদীঘেরা এই বাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং ফলের সমারোহ পর্যটকদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

