Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৭:২৩ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানের পরিবেশ রক্ষায় ৬ নির্দেশনা
২৮ July ২০২৫ Monday ৮:১৭:৪১ PM
Print this E-mail this

আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানের পরিবেশ রক্ষায় ৬ নির্দেশনা


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি : 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারার বাগানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৬ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাটি একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা হওয়ায় স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ ও পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।

নির্দেশনাগুলো হলো-
১। কোনো ধরনের বাদ্যযন্ত্র (লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উচ্চ শব্দ পরিবেশ দূষণ সৃষ্টি করে এবং স্থানীয় জনজীবন ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর।

২। পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক আগমন করেন। তাই প্রত্যেককে অশ্লীলতা পরিহার করে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে।

৩। বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাগানে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের যানবাহন পানিপথে ভিড় ও শব্দ সৃষ্টি করে যা বাগানের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।

৪। ছোট নৌকা বা মাঝারি আকারের নৌযান ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং অন্যান্য পর্যটকরাও নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন।
৫। পর্যটকদের সাথে নিয়ে আসা খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য পদার্থ পানিতে ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৬। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটন এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা আটঘর-কুড়িয়ানার পেয়ারার রাজ্যকে আরও আকর্ষণীয় ও নিরাপদ রাখা সম্ভব হবে।

প্রতি বছর বর্ষা মৌসুমে দেশবিদেশের হাজারো পর্যটক আটঘর-কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাজার দেখতে আসেন। নদীঘেরা এই বাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং ফলের সমারোহ পর্যটকদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com