![]() নলছিটিতে ডাকাত সন্দেহে একজনকে গনপিটুনি, থানায় সোপর্দ
৩০ July ২০২৫ Wednesday ৮:৫১:৩৪ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে পৌরসভার ভাঙ্গাদেউলা-শংকরপাশা এলাকায় ২৯ জুলাই মঙ্গলবার রাতে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাতদলের একজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত বারোটার দিকে ভাঙ্গাদেউলা মল্লিকবাড়ি এলাকার একটি পরিত্যক্ত মুরগির ফার্মের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো দশ বারোজনের একটি ডাকাত দল।এসময় ইজিবাইক গ্যারেজে চার্জে রেখে ফিরছিলেন স্থানীয় কয়েকজন,তাদের নজরে আসে কিছু লোক অন্ধকারে একসাথে দাঁড়িয়ে আছে এসময় তারা ডাক চিৎকার দিলে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে আটককৃত ডাকাতের নাম শহীদ (৩৫) বলে জানা গেছে।শহীদ বাকেরগঞ্জ উপজেলার বেতরা কাবিলা, বেয়ারীপুর এলাকার লাদেনের সন্তান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তাদের সাথে গ্রিল কাটার রেঞ্চ এবং ডাকাতদের সবার হাতেই দেশীয় অস্ত্র ছিলো।ধাওয়া খেয়ে তারা নিজেদের পোশাক খুলে অন্তর্বাস এবং মুখে মাস্ক পরিহিত অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

