Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৫:২৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ডাকাত সন্দেহে একজনকে গনপিটুনি, থানায় সোপর্দ
৩০ July ২০২৫ Wednesday ৮:৫১:৩৪ PM
Print this E-mail this

নলছিটিতে ডাকাত সন্দেহে একজনকে গনপিটুনি, থানায় সোপর্দ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে পৌরসভার ভাঙ্গাদেউলা-শংকরপাশা এলাকায় ২৯ জুলাই মঙ্গলবার রাতে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাতদলের একজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত বারোটার দিকে ভাঙ্গাদেউলা মল্লিকবাড়ি এলাকার একটি পরিত্যক্ত মুরগির ফার্মের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো দশ বারোজনের একটি ডাকাত দল।এসময় ইজিবাইক গ্যারেজে চার্জে রেখে ফিরছিলেন স্থানীয় কয়েকজন,তাদের নজরে আসে কিছু লোক অন্ধকারে একসাথে দাঁড়িয়ে আছে এসময় তারা ডাক চিৎকার দিলে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে।
সেই ডাকচিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন সবাই বাইরে নেমে ডাকাতদলকে ধাওয়া দিলে একজন ধরা পরে এবং বাকিরা পালিয়ে যায়।স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক ডাকাতকে গণপিটুনি দিয়ে থানায় খবর দিলে নলছিটি থানা পুলিশের টহল টিম এসে আহত অবস্থায় তাকে নিয়ে যায়।

প্রাথমিকভাবে আটককৃত ডাকাতের নাম শহীদ (৩৫) বলে জানা গেছে।শহীদ বাকেরগঞ্জ উপজেলার বেতরা কাবিলা, বেয়ারীপুর এলাকার লাদেনের সন্তান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে তাদের সাথে গ্রিল কাটার রেঞ্চ এবং ডাকাতদের সবার হাতেই দেশীয় অস্ত্র ছিলো।ধাওয়া খেয়ে তারা নিজেদের পোশাক খুলে অন্তর্বাস এবং মুখে মাস্ক পরিহিত অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আইনি প্রকৃয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নলছিটি থানা পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com