![]() রাজাপুরে ব্রিজের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
৩১ July ২০২৫ Thursday ৯:০৭:৪৮ PM
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]()
স্থানীয় বাসিন্দা শাহাদাত ও ইয়াসিন সিকদার জানান, “বহুদিন ধরে ব্রিজটি এভাবে ভেঙে পড়ে আছে। বারবার প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়।” সরেজমিনে দেখা যায়, ব্রিজের মূল কাঠামো ভেঙে লোহার রেলিং পর্যন্ত খুলে গেছে। এর উপর কাঠ ও বাঁশ বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আশপাশের মানুষজন জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ পথ ব্যবহার করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা। এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা জানান, ব্রিজটি মেরামত হলে দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের মধ্যে সহজ ও নিরাপদ যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় অর্থনীতি ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রত্যাশা, খুব শিগগিরই ব্রিজটি পূর্ণাঙ্গ সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

