Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:০৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ব্রিজের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
৩১ July ২০২৫ Thursday ৯:০৭:৪৮ PM
Print this E-mail this

রাজাপুরে ব্রিজের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের সংযোগ সড়কের ব্যাপারী বাড়ি সংলগ্ন ব্রিজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। কাঠ ও বাঁশ দিয়ে কোনোভাবে অস্থায়ী ব্যবস্থা করা হলেও এতে করে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা শাহাদাত ও ইয়াসিন সিকদার জানান, “বহুদিন ধরে ব্রিজটি এভাবে ভেঙে পড়ে আছে। বারবার প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়।”

সরেজমিনে দেখা যায়, ব্রিজের মূল কাঠামো ভেঙে লোহার রেলিং পর্যন্ত খুলে গেছে। এর উপর কাঠ ও বাঁশ বসিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আশপাশের মানুষজন জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এ পথ ব্যবহার করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা।

এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা জানান, ব্রিজটি মেরামত হলে দক্ষিণ সাদপুর ও বদনীকাঠী গ্রামের মধ্যে সহজ ও নিরাপদ যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় অর্থনীতি ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর প্রত্যাশা, খুব শিগগিরই ব্রিজটি পূর্ণাঙ্গ সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com