![]() বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ August ২০২৫ Friday ৪:৪৫:৩০ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ![]() পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। রাফসান নানা বাড়িতেই থাকতেন। নিহাতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আফসান শুক্রবার বাড়ির উঠানে খেলতে ছিলো। অনেক সময় তার কোন খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পায় রাফসান পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা পুকুরে নামতে গিয়ে হয়তো পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু আফসানের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

