পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। রাফসান নানা বাড়িতেই থাকতেন।
নিহাতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আফসান শুক্রবার বাড়ির উঠানে খেলতে ছিলো। অনেক সময় তার কোন খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পায় রাফসান পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা পুকুরে নামতে গিয়ে হয়তো পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু আফসানের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী