![]() রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক উল্টে খাদে
১ August ২০২৫ Friday ৯:৪৮:৫৪ PM
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]()
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-খুলনা সড়কের জোমাদ্দারবাড়ি বীজটি অস্বাভাবিক উচু এ কারনে ট্রাকটি ব্রিজে ওঠার সময় নিযন্ত্রণ হারিয়ে ভারসাম্যহীনভাবে পেছনে নামতে গিয়ে উল্টে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার পরপরই রাস্তার দুই পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সাতুরিয়ার ওই ব্রিজটি অনেক উচু এবং এর ঢাল অনেক খাড়া, যা বিশেষ করে ভারী যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত এই সড়ক ও ব্রিজের উন্নয়ন এবং পাশে নিরাপত্তা রেলিং বসানোর দাবি জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

