Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৬:০৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক উল্টে খাদে
১ August ২০২৫ Friday ৯:৪৮:৫৪ PM
Print this E-mail this

রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাক উল্টে খাদে


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া জমাদ্দার বাড়ির উঁচু ব্রিজের ঢালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সার বোঝাই ট্রাক ব্রিজের ঢাল বেয়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-খুলনা সড়কের জোমাদ্দারবাড়ি বীজটি অস্বাভাবিক উচু এ কারনে ট্রাকটি ব্রিজে ওঠার সময় নিযন্ত্রণ হারিয়ে ভারসাম্যহীনভাবে পেছনে নামতে গিয়ে উল্টে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

ঘটনার পরপরই রাস্তার দুই পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সাতুরিয়ার ওই ব্রিজটি অনেক উচু এবং এর ঢাল অনেক খাড়া, যা বিশেষ করে ভারী যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত এই সড়ক ও ব্রিজের উন্নয়ন এবং পাশে নিরাপত্তা রেলিং বসানোর দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com