![]() ঝালকাঠির কাঠালিয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ন আউরা খালের ব্রিজ মেরামত
৯ August ২০২৫ Saturday ২:০৭:২৫ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে দক্ষিণ আউরা খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ক্ষুব্ধ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে। আজ শনিবার ৯ আগস্ট সকাল ১১ টায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। ১৯৬১ সালে ঝালকাঠির জেলা পরিষদ কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউরা খালের উপর এ ব্রীজটি নির্মাণ করে দীর্ঘ ৬৫ বছরের পুড়ানো এ লোহার ব্রিজটি তেমন কোনো সংস্কার করা হয়নি। লক্কর-জক্কর এ ব্রিজটিতে একজন মানুষ পারাপারের সময় হেলে দুলে পড়ে। অথচ এ ব্রিজটির পূর্ব পাশের ১০ মিটারের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, ভ‚মি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ উপজেলা পরিষদ, স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে আগত লোকজনকে এ ঝুকিপূর্ন ব্রিজটি পারাপার করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময় লক্কর-জক্কর এ ব্রিজটি পারাপার হতে গিয়ে একাধিক শিক্ষার্থী খালে পরে গুরুতর আহত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা পরিষদ ও জেলা পরিষদে দীর্ঘদিন ধরনা ধরেও কোন সমাধান না পেয়ে নিরাশ হয় ক্ষোভে স্বেচ্ছায় এ ব্রীজটি বাঁশ দিয়ে মেরামত করেন। দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি ভেঙ্গে কংক্রিট ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

