Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ৫:২৭ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ন আউরা খালের ব্রিজ মেরামত
৯ August ২০২৫ Saturday ২:০৭:২৫ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ন আউরা খালের ব্রিজ মেরামত


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে দক্ষিণ আউরা খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি ক্ষুব্ধ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে।  

আজ শনিবার ৯ আগস্ট সকাল ১১ টায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। 

১৯৬১ সালে ঝালকাঠির জেলা পরিষদ কাঁঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউরা খালের উপর এ ব্রীজটি নির্মাণ করে দীর্ঘ ৬৫ বছরের পুড়ানো এ লোহার ব্রিজটি তেমন কোনো সংস্কার করা হয়নি। লক্কর-জক্কর এ ব্রিজটিতে একজন মানুষ পারাপারের সময় হেলে দুলে পড়ে। অথচ এ ব্রিজটির পূর্ব পাশের ১০ মিটারের  মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, ভ‚মি অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ উপজেলা পরিষদ, স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে আগত লোকজনকে এ ঝুকিপূর্ন ব্রিজটি পারাপার করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময় লক্কর-জক্কর এ ব্রিজটি পারাপার হতে গিয়ে একাধিক শিক্ষার্থী খালে পরে গুরুতর আহত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা পরিষদ ও জেলা পরিষদে দীর্ঘদিন ধরনা ধরেও কোন সমাধান না পেয়ে নিরাশ হয় ক্ষোভে স্বেচ্ছায় এ ব্রীজটি বাঁশ দিয়ে মেরামত করেন। 

দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি ভেঙ্গে কংক্রিট ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com