![]() বাউফলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ
১৩ August ২০২৫ Wednesday ৩:৩৬:০৭ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যৌথবাহিনী এ অভিযান চালায়। এ সময় জব্বার হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদারের বসতঘর থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ভোজ্যতেল, নারিকেল তেল ও নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল আহমেদ জানান, অভিযানকালে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

