Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৩:২৩ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » ‘আমি মরার কারণ হলো পান্না’: স্কুলছাত্রীর চিরকুট
২০ August ২০২৫ Wednesday ১২:৪৬:৩৬ AM
Print this E-mail this

‘আমি মরার কারণ হলো পান্না’: স্কুলছাত্রীর চিরকুট


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ওই ছাত্রীর ঘর থেকে দেড় পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

মৃত ছাত্রীর নাম নাসরিন আক্তার (১৬)। সে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

নাসরিনের ভাগনে বলেন, ‘মারা যাওয়ার কারণ সে খাতায় লিখে গেছে। আমরা পড়েছি, একটা ছেলের সঙ্গে তার দীর্ঘদিন রিলেশন ছিল। সেই ছেলে বিয়ের প্রত্যাশা দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে বিয়ে করতে রাজি হচ্ছে না। এ জন্য সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। যে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল, সে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নাম পান্না শিকদার এবং তার বাবার নাম লতিফ শিকদার। আমি বেলা ১টার দিকে খবর পেয়ে দোকান থেকে এসে দেখি, মারা গেছে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমরা এর বিচার চাই।’

নাসরিনের ভাবি বলেন, ‘ছেলেটি ওকে বিরক্ত করার কারণে অনেক দিন স্কুলে যেতে পারেনি। অনেক খারাপ খারাপ কথা বলেছে। ওকে বিয়ে করবে না বলায় ও আত্মহত্যা করেছে। আমরা এর বিচার দাবি করছি।’

চিরকুটে লেখা ছিল, ‘আমি মরার কারণ হলো লতিফ শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার। সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা, ওর এমন সাজা হোক, যাতে আমার মতো আর কারও জীবন না নষ্ট করতে পারে। বাবা এবং ভাই ও বোন, পারলাম না তোমাদের কথা রাখতে। আমাকে মাফ করে দিও। আমি বিয়ে করলেও কোনো দিন সুখী হতাম না। আমি তো এমনিতে জাহান্নামি। আর মা, আমি নাই তো কি হইছে। আরও তো ভাই-বোন আছে। আমাকে বিয়া দিবা না, মনে করবা আমি শ্বশুরবাড়ি। কান্না করবা না একটুও। আমার বুকে না অনেক কষ্ট। তাই আর সহ্য করতে পারলাম না। পান্নার জন্য কি না করছি, কিন্তু ও মিথ্যা অপবাদ দিল। আমি না সারা বেড়ার সঙ্গে কথা কই। তাই হলে ওর কাছে বারবার যেতাম না। বিদায় সবাই, ভালো থাকো। ওর জন্য আমার অনেক কথা শুনতে হইছে। আমি ওর উচিত শিক্ষা চাই। good bye’

এ বিষয়ে পান্না শিকদার (২৪) ও তাঁর পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com