![]() বাউফলে ডাকাতির অভিযোগে দুজনকে জনতার পিটুনি, নিহত ১
২৪ August ২০২৫ Sunday ১১:৪৯:০০ AM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুই ডাকাতকে থানার হেফাজতে নেয় পুলিশ। স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে হানা দেয় ডাকাতদল। বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

