Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:১৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ডাকাতির অভিযোগে দুজনকে জনতার পিটুনি, নিহত ১
২৪ August ২০২৫ Sunday ১১:৪৯:০০ AM
Print this E-mail this

বাউফলে ডাকাতির অভিযোগে দুজনকে জনতার পিটুনি, নিহত ১


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুই ডাকাতকে থানার হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে হানা দেয় ডাকাতদল। বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। কিন্তু দলের অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com