![]() মেঘনার জোয়ারে ভেসে এলো চিত্রা হরিণ!
২৪ August ২০২৫ Sunday ১২:৪৩:৩০ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার লালমোহনে প্রায় ৩০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে হরিণটি মেঘনা নদী থেকে ভেসে মঙ্গলসিকদার বাতিরখাল এলাকায় আসে। এ সময় উৎসুক জনতা হরিণটিকে দেখে ধাওয়া দেয়। হরিণটি দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জনতা হরিণটিকে ধরার পর এলাকার সাবেক ইউপি মেম্বার মো. ইউসুফ মিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘অতি জোয়ারের পানিতে হরিণটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। আমরা বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়েছি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

