ভোলার লালমোহনে প্রায় ৩০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে হরিণটি মেঘনা নদী থেকে ভেসে মঙ্গলসিকদার বাতিরখাল এলাকায় আসে। এ সময় উৎসুক জনতা হরিণটিকে দেখে ধাওয়া দেয়। হরিণটি দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জনতা হরিণটিকে ধরার পর এলাকার সাবেক ইউপি মেম্বার মো. ইউসুফ মিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘অতি জোয়ারের পানিতে হরিণটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। আমরা বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়েছি।
বনবিভাগের কর্মকর্তারা আসলে হরিণটিকে তাদের দায়িত্বে দেয়া হবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)