" />
AmaderBarisal.com Logo

উজিরপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা কে পিটিয়ে যখম করার অভিযোগ


আমাদেরবরিশাল.কম

২৭ August ২০২৫ Wednesday ৯:৪৪:৪৭ PM

নাজমুল হক মুন্না ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামে এক বৃদ্ধাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে গুরুতর যখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ নিয়ে  মামলার প্রস্তুতি চলছে। ২৭ আগস্ট দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোসাম্মৎ কোহিনুর বেগম (৭৫) প্রতিপক্ষ গিয়াস মৃধা (৪২) তার পুত্র ইমন (২০) স্ত্রী জেসমিন (৩৭) ও কন্যা লামিয়া (১৮) হামলা চালায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। 

এ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি এবং সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। স্বজনরা বলছেন মামলার প্রস্তুতি চলছে, এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।