Home » উজিরপুর » বরিশাল » উজিরপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা কে পিটিয়ে যখম করার অভিযোগ
২৭ August ২০২৫ Wednesday ৯:৪৪:৪৭ PM
উজিরপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা কে পিটিয়ে যখম করার অভিযোগ
নাজমুল হক মুন্না ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামে এক বৃদ্ধাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে গুরুতর যখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। ২৭ আগস্ট দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোসাম্মৎ কোহিনুর বেগম (৭৫) প্রতিপক্ষ গিয়াস মৃধা (৪২) তার পুত্র ইমন (২০) স্ত্রী জেসমিন (৩৭) ও কন্যা লামিয়া (১৮) হামলা চালায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি এবং সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। স্বজনরা বলছেন মামলার প্রস্তুতি চলছে, এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩