![]() নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
১ September ২০২৫ Monday ৫:২৮:৪১ PM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের জন্মগত বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি মো. মফিজুল সিকদারকে (৪০) অভিনব কায়দায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষক মো. মফিজুল সিকদার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের পিতা মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগতভাবে বোবা। তিনি কথা বলতে পারে না, আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারেন। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী ওই বাক প্রতিবন্ধীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মফিজুল। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় রোববার (৩১ আগস্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মো. মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

