Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৮:০৪ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
১ September ২০২৫ Monday ৫:২৮:৪১ PM
Print this E-mail this

নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের জন্মগত বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি মো. মফিজুল সিকদারকে (৪০) অভিনব কায়দায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ধর্ষক মো. মফিজুল সিকদার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের পিতা মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগতভাবে বোবা।

তিনি কথা বলতে পারে না, আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারেন। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী ওই বাক প্রতিবন্ধীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মফিজুল। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় রোববার (৩১ আগস্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ অব্যাহত আছে। নাজিরপুর থানা পুলিশ অভিনব কায়দায় ওই আসামিকে আটক করে। আটক মো. মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com