Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাই, ফল স্থগিত
৩ September ২০২৫ Wednesday ১২:০৩:২৪ PM
পিরোজপুর বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাই, ফল স্থগিত
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের পর ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমিতে ব্যালট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ভোট গণনার সময় উপস্থিত ব্যক্তিরা জানান, বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট দেন। এরপর শুরু হয় ভোট গণনা। এক পর্যায়ে উপস্থিত কিছু ব্যক্তি হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটরিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় কিছু ব্যক্তি ভোট দেয়া ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণা।
এ বিষয়ে পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য