![]() বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু
৯ September ২০২৫ Tuesday ৩:২৩:৪১ PM
বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনার বামনা সরকারি কলেজের প্রভাষক শাহানারা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, প্রভাষক শাহানারা বেগমের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে আক্রান্ত হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার বিকল্প নেই। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

