Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ২:৫৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু
৯ September ২০২৫ Tuesday ৩:২৩:৪১ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রভাষকের মৃত্যু


বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা সরকারি কলেজের প্রভাষক শাহানারা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের।


শাহানারা বেগম বরগুনার পাথরঘাটার সরকারি হাজ্বী জালাল উদ্দিন কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি পাথরঘাটা সদরের বাসিন্দা।


এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। এনি য়ে মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪০১ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, প্রভাষক শাহানারা বেগমের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে আক্রান্ত হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার বিকল্প নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com