বরিশালে গাঁজা-ইয়াবাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে নগরীর শহীদ আব্দুর রাজ্জক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকা থেকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।
আটক নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে কর্মরত ছিলেন। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)