" />
AmaderBarisal.com Logo

বরিশালে মাদকসহ আটক পুলিশ সদস্য জেলহাজতে


আমাদেরবরিশাল.কম

৪ June ২০২৬ Thursday ৫:৫৫:০৪ PM

নগর প্রতিনিধি:

বরিশালে গাঁজা-ইয়াবাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম। 

বৃহস্পতিবার সকালে নগরীর শহীদ আব্দুর রাজ্জক স্মৃতি কলোনি (কেডিসি) এলাকা থেকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।

আটক নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে কর্মরত ছিলেন। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।