Current Bangladesh Time
Thursday June ৪, ২০২৬ ৯:১৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে বুনো মহিষের মাংসসহ একজন আটক
৪ June ২০২৬ Thursday ৭:৪৩:৩০ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে বুনো মহিষের মাংসসহ একজন আটক


ফিরোজ ফরাজী রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:

 রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া বাজার থেকে বুনো মহিষের মাংস বিক্রির অভিযোগে মোশাররফ রাঢ়ী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক মোশাররফ রাঢ়ী বাইলাবুনিয়া গ্রামের আজাহার রাঢ়ীর ছেলে। তার বসতঘরের ফ্রিজ থেকে প্রায় ৩ কেজি ৮০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়েছে, যা বুনো মহিষের মাংস বলে ধারণা করছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে বুনো মহিষের মাংস বিক্রির খবর পেয়ে বন বিভাগের সদস্য ও স্থানীয় লোকজন অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করার চেষ্টা করা হলে একজন পালিয়ে যান। পরে মোশাররফ রাঢ়ীকে মাংসসহ আটক করা হয়।

বন বিভাগ জানায়, চরমোন্তাজ রেঞ্জের আওতাধীন সোনারচর সংরক্ষিত বনের ভেতরে থাকা বুনো মহিষ জবাই করে একটি চক্র মাংস বিক্রি করছিল-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। 

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, বুনো মহিষের মাংস বিক্রির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com