" />
AmaderBarisal.com Logo

বরগুনায় চালকের গলাকাটা মরদেহ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১২ September ২০২৫ Friday ৯:০২:৩৭ PM

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থাকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুইজন হলেন,‌ সাইফুল এবং হৃদয়। এদের মধ্যে সাইফুল মাদকসেবী ও ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের একটি ডোবা থেকে অটোচালক আজিজুলের গলাকাটা গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান,  মূলত অটোরিকশাটি ছিনতাই করার জন্যই পূর্ব-পরিকল্পিতভাবে সাইফুল যাত্রীবেশে আজিজুলের রিকশায় ওঠে। এরপর পরিকল্পনা অনুযায়ী ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকা হৃদয়ের কাছে যায়। এরপর সাইফুল ও হৃদয় মিলে আজিজুলকে গলাকেটে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আজিজুলের বাবা ফারুক হোসেন বাদী হয়ে সাইফুল ও হৃদয়কে অভিযুক্ত করে বামনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।