বরগুনায় এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থাকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুইজন হলেন, সাইফুল এবং হৃদয়। এদের মধ্যে সাইফুল মাদকসেবী ও ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের একটি ডোবা থেকে অটোচালক আজিজুলের গলাকাটা গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মূলত অটোরিকশাটি ছিনতাই করার জন্যই পূর্ব-পরিকল্পিতভাবে সাইফুল যাত্রীবেশে আজিজুলের রিকশায় ওঠে। এরপর পরিকল্পনা অনুযায়ী ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকা হৃদয়ের কাছে যায়। এরপর সাইফুল ও হৃদয় মিলে আজিজুলকে গলাকেটে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আজিজুলের বাবা ফারুক হোসেন বাদী হয়ে সাইফুল ও হৃদয়কে অভিযুক্ত করে বামনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার